ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জয়-রোমানার রসায়নে এলো ‘আমার মায়ার পাখি’

প্রেম, অনুভূতি আর মায়ার আবহে নির্মিত নতুন গান ‘আমার মায়ার পাখি’ প্রকাশ করেছে মুনা মিউজিক বিডি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী মাহতিম শাকিব ও জিনাত আরা মুনা। সুরেলা কণ্ঠের সঙ্গে হৃদয়ছোঁয়া কথামালা মিলিয়ে গানটি রোমান্টিক গানের শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন হয়ে উঠেছে।

গানটির কথা লিখেছেন রানা বাপ্পী, সুর করেছেন আকরাম খান এবং সংগীতায়োজন করেছেন এএন ফারহাদ। প্রেমের আবেগ ও বিচ্ছেদের কোমল অনুভূতিকে আধুনিক সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এই গানে।

মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো রোমান্টিক রসায়নে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেত্রী রোমানা নিরকে। ভিডিওটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান, আর প্রযোজনা করেছেন শাহাদাত হোসাইন।

‘আমার মায়ার পাখি’ গানটি এখন মুনা মিউজিক বিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জয়-রোমানার রসায়নে এলো ‘আমার মায়ার পাখি’

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রেম, অনুভূতি আর মায়ার আবহে নির্মিত নতুন গান ‘আমার মায়ার পাখি’ প্রকাশ করেছে মুনা মিউজিক বিডি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী মাহতিম শাকিব ও জিনাত আরা মুনা। সুরেলা কণ্ঠের সঙ্গে হৃদয়ছোঁয়া কথামালা মিলিয়ে গানটি রোমান্টিক গানের শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন হয়ে উঠেছে।

গানটির কথা লিখেছেন রানা বাপ্পী, সুর করেছেন আকরাম খান এবং সংগীতায়োজন করেছেন এএন ফারহাদ। প্রেমের আবেগ ও বিচ্ছেদের কোমল অনুভূতিকে আধুনিক সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এই গানে।

মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো রোমান্টিক রসায়নে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেত্রী রোমানা নিরকে। ভিডিওটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান, আর প্রযোজনা করেছেন শাহাদাত হোসাইন।

‘আমার মায়ার পাখি’ গানটি এখন মুনা মিউজিক বিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত