উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক ||
প্রেম, অনুভূতি আর মায়ার আবহে নির্মিত নতুন গান ‘আমার মায়ার পাখি’ প্রকাশ করেছে মুনা মিউজিক বিডি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী মাহতিম শাকিব ও জিনাত আরা মুনা। সুরেলা কণ্ঠের সঙ্গে হৃদয়ছোঁয়া কথামালা মিলিয়ে গানটি রোমান্টিক গানের শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন হয়ে উঠেছে।গানটির কথা লিখেছেন রানা বাপ্পী, সুর করেছেন আকরাম খান এবং সংগীতায়োজন করেছেন এএন ফারহাদ। প্রেমের আবেগ ও বিচ্ছেদের কোমল অনুভূতিকে আধুনিক সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এই গানে।মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো রোমান্টিক রসায়নে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেত্রী রোমানা নিরকে। ভিডিওটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান, আর প্রযোজনা করেছেন শাহাদাত হোসাইন।‘আমার মায়ার পাখি’ গানটি এখন মুনা মিউজিক বিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।