ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার আসামি মো. ওসমান গণি (২৪)। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি/এলএমএস ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. শাকের হোসেন। তার এফসিএন নম্বর ২৬১৩৩৬।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণি নিজ শেডে অবস্থান করছেন বলে জানতে পারে এপিবিএন। পরে এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলামের নেতৃত্বে রাত্রিকালীন টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওসমান গণি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার পরিচয় ও তথ্য যাচাই করে এপিবিএন জানতে পারে, একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। একই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার ওসমান গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ১৬ এপিবিএন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

 কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার আসামি মো. ওসমান গণি (২৪)। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি/এলএমএস ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. শাকের হোসেন। তার এফসিএন নম্বর ২৬১৩৩৬।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণি নিজ শেডে অবস্থান করছেন বলে জানতে পারে এপিবিএন। পরে এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলামের নেতৃত্বে রাত্রিকালীন টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওসমান গণি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার পরিচয় ও তথ্য যাচাই করে এপিবিএন জানতে পারে, একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। একই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার ওসমান গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ১৬ এপিবিএন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত