ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

১৫৫ পিস ইয়াবাসহ ফতুল্লায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইস্রাফিল (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) হাসান মাতব্বরের নেতৃত্বে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি, ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব দেলপাড়া সাকিনস্থ জনৈক মিজানের বাড়ির মূল গেইটের সামনে রাস্তার ওপর অভিযান চালায়।

এ সময় ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইস্রাফিল (৫৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইস্রাফিলের পিতা মৃত আফসার উদ্দিন এবং মাতা মৃত রহিমা বেগম। তার ঠিকানা—পূর্ব দেলপাড়া, হাজী মাওলা বক্স জামে মসজিদ সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১৫৫ পিস ইয়াবাসহ ফতুল্লায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইস্রাফিল (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) হাসান মাতব্বরের নেতৃত্বে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি, ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব দেলপাড়া সাকিনস্থ জনৈক মিজানের বাড়ির মূল গেইটের সামনে রাস্তার ওপর অভিযান চালায়।

এ সময় ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইস্রাফিল (৫৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইস্রাফিলের পিতা মৃত আফসার উদ্দিন এবং মাতা মৃত রহিমা বেগম। তার ঠিকানা—পূর্ব দেলপাড়া, হাজী মাওলা বক্স জামে মসজিদ সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত