ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় চুরি মামলায় গ্রেপ্তার ১

ফতুল্লায় চুরি মামলায় গ্রেপ্তার ১
৪৯ ভরি ১৫ আনা স্বর্ণ ও সাড়ে ৮ ভরির বেশি রুপার অলংকার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি মামলার তদন্তে অভিযান চালিয়ে হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি মামলার মোট ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসআই (নিঃ) পলাশ বাউনের নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ পুলিশের একটি দল শিকদার বাজারের গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে হোসেন (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি কালামের ছেলে। তার স্থায়ী ঠিকানা চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এবং বর্তমান ঠিকানা চানমারি, জাকিরের সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পরে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে উদ্ধার করা ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় চুরি মামলায় গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি মামলার তদন্তে অভিযান চালিয়ে হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি মামলার মোট ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসআই (নিঃ) পলাশ বাউনের নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ পুলিশের একটি দল শিকদার বাজারের গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে হোসেন (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি কালামের ছেলে। তার স্থায়ী ঠিকানা চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এবং বর্তমান ঠিকানা চানমারি, জাকিরের সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পরে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে উদ্ধার করা ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত