ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ঈদগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ আটক ২

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাব-১৫-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮)।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারে মাদকের চালান পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, নজির আহাম্মেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও বিদেশি নাগরিক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত আলামতসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাব-১৫-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮)।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারে মাদকের চালান পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, নজির আহাম্মেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও বিদেশি নাগরিক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত আলামতসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত