উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , কক্সবাজার ||
কক্সবাজারের ঈদগাঁওয়ে র্যাব-১৫-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮)।র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারে মাদকের চালান পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন।র্যাব আরও জানায়, নজির আহাম্মেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও বিদেশি নাগরিক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত আলামতসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।