ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ ৪ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ ৪ কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত