উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে।