ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃ নাজমুল (২৮), পিতা– বাবুল মিয়া, সাং– বাওশি, থানা– আটপাড়া, জেলা– নেত্রকোনা, এ/পি– দক্ষিণ সস্তাপুর, থানা– ফতুল্লা, জেলা– নারায়ণগঞ্জকে গাঁজাসহ আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ নাজমুলকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেন।

অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃ নাজমুল (২৮), পিতা– বাবুল মিয়া, সাং– বাওশি, থানা– আটপাড়া, জেলা– নেত্রকোনা, এ/পি– দক্ষিণ সস্তাপুর, থানা– ফতুল্লা, জেলা– নারায়ণগঞ্জকে গাঁজাসহ আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ নাজমুলকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেন।

অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত