উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃ নাজমুল (২৮), পিতা– বাবুল মিয়া, সাং– বাওশি, থানা– আটপাড়া, জেলা– নেত্রকোনা, এ/পি– দক্ষিণ সস্তাপুর, থানা– ফতুল্লা, জেলা– নারায়ণগঞ্জকে গাঁজাসহ আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ নাজমুলকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেন।অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।