ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে অনুষ্ঠানস্থল থেকেই তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ বোধ করেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে অনুষ্ঠানস্থল থেকেই তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ বোধ করেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত