উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে অনুষ্ঠানস্থল থেকেই তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।তিনি আরও জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ বোধ করেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।