ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ দুষ্কৃতিকারী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে ৫ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ  গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (২৬ জুন ২০২৬) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১। মৃদুল হাসান আপন (১৯), পিতা-অহিদুল্লাহ, মাতা-বিউটি আক্তার, সাং-ভাটিবন্দর; ২। মোঃ মারুফ (১৯), পিতা-মনির হোসেন, মাতা-জুলেখা বেগম, সাং-ভাটিবন্দর; ৩। সাব্বির আহম্মেদ (১৯), পিতা-মোঃ কারী উল্লাহ, মাতা-শিল্পী আক্তার, সাং-ছোট সাদিপুর; এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ সামির মিয়া (১৬), পিতা-শাহ আলম, মাতা-শেফালী বেগম, সাং-ছোট সাদিপুর; ৫। সোহাগ (১৬), পিতা-মৃত জুয়েল মিয়া, মাতা-সোহাগ মনি, সাং-হাবিবপুর; সর্ব থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা, ১টি স্টিলের ধারালো চাপাতি, ১টি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ দুষ্কৃতিকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে ৫ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ  গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (২৬ জুন ২০২৬) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১। মৃদুল হাসান আপন (১৯), পিতা-অহিদুল্লাহ, মাতা-বিউটি আক্তার, সাং-ভাটিবন্দর; ২। মোঃ মারুফ (১৯), পিতা-মনির হোসেন, মাতা-জুলেখা বেগম, সাং-ভাটিবন্দর; ৩। সাব্বির আহম্মেদ (১৯), পিতা-মোঃ কারী উল্লাহ, মাতা-শিল্পী আক্তার, সাং-ছোট সাদিপুর; এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ সামির মিয়া (১৬), পিতা-শাহ আলম, মাতা-শেফালী বেগম, সাং-ছোট সাদিপুর; ৫। সোহাগ (১৬), পিতা-মৃত জুয়েল মিয়া, মাতা-সোহাগ মনি, সাং-হাবিবপুর; সর্ব থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা, ১টি স্টিলের ধারালো চাপাতি, ১টি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত