উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে ৫ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (২৬ জুন ২০২৬) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১। মৃদুল হাসান আপন (১৯), পিতা-অহিদুল্লাহ, মাতা-বিউটি আক্তার, সাং-ভাটিবন্দর; ২। মোঃ মারুফ (১৯), পিতা-মনির হোসেন, মাতা-জুলেখা বেগম, সাং-ভাটিবন্দর; ৩। সাব্বির আহম্মেদ (১৯), পিতা-মোঃ কারী উল্লাহ, মাতা-শিল্পী আক্তার, সাং-ছোট সাদিপুর; এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ সামির মিয়া (১৬), পিতা-শাহ আলম, মাতা-শেফালী বেগম, সাং-ছোট সাদিপুর; ৫। সোহাগ (১৬), পিতা-মৃত জুয়েল মিয়া, মাতা-সোহাগ মনি, সাং-হাবিবপুর; সর্ব থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা, ১টি স্টিলের ধারালো চাপাতি, ১টি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।