ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চকরিয়ার পহরচাঁদায় ইয়াবাসহ আটক ‘লিটন ডাক্তার’ খ্যাত যুবক

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের বিবিরখীল এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগে আবু তালেব লিটন (২৮) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করেছে।

আটক আবু তালেব লিটন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়াকাটা এলাকার বাসিন্দা। তার পিতার নাম বশির আহমদ। স্থানীয়দের কাছে তিনি ‘লিটন ডাক্তার’ নামে পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, লিটন বিবিরখীল এলাকার পাড়ার রাস্তায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এলে স্থানীয় জনতা তাকে আটক করে। এ সময় বিবিরখীল ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুস শুক্কুরও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

তবে ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ার পহরচাঁদায় ইয়াবাসহ আটক ‘লিটন ডাক্তার’ খ্যাত যুবক

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের বিবিরখীল এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগে আবু তালেব লিটন (২৮) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করেছে।

আটক আবু তালেব লিটন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়াকাটা এলাকার বাসিন্দা। তার পিতার নাম বশির আহমদ। স্থানীয়দের কাছে তিনি ‘লিটন ডাক্তার’ নামে পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, লিটন বিবিরখীল এলাকার পাড়ার রাস্তায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এলে স্থানীয় জনতা তাকে আটক করে। এ সময় বিবিরখীল ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুস শুক্কুরও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

তবে ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত