উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , চকরিয়া, কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের বিবিরখীল এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগে আবু তালেব লিটন (২৮) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করেছে।আটক আবু তালেব লিটন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়াকাটা এলাকার বাসিন্দা। তার পিতার নাম বশির আহমদ। স্থানীয়দের কাছে তিনি ‘লিটন ডাক্তার’ নামে পরিচিত বলে জানা গেছে।স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, লিটন বিবিরখীল এলাকার পাড়ার রাস্তায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এলে স্থানীয় জনতা তাকে আটক করে। এ সময় বিবিরখীল ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুস শুক্কুরও উপস্থিত ছিলেন বলে জানা যায়।তবে ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।