ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দোগাছি রাস্তা সংষ্কারে নিম্নমানের ইট-খোয়া, তদন্তে নির্দেশ ইউএনওর

আব্দুল্লাহ আল মোমিন : পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেবুবাগান থেকে বাঁধ পর্যন্ত সড়ক মেরামত কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ইউপি সদস্য পাভেল হাসান জিয়ার বিরুদ্ধে। কাজের অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কটি সংস্কারের জন্য সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কাজের উদ্যোগ নেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু রাস্তা মেরামতের কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হবে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এ কারণে এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিয়া মেম্বার বলেন, রাস্তার কাজে মিটি ইট ব্যবহার করা করছি।

ইটভাটা মালিকদের মতে, সাধারণ মিটি ইটকে ২ নম্বর ইট হিসেবে গণ্য করা হয়।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীর নির্দেশে ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাজটি সাময়িকভাবে বন্ধ করে দেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দোগাছি রাস্তা সংষ্কারে নিম্নমানের ইট-খোয়া, তদন্তে নির্দেশ ইউএনওর

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আব্দুল্লাহ আল মোমিন : পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেবুবাগান থেকে বাঁধ পর্যন্ত সড়ক মেরামত কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ইউপি সদস্য পাভেল হাসান জিয়ার বিরুদ্ধে। কাজের অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কটি সংস্কারের জন্য সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কাজের উদ্যোগ নেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু রাস্তা মেরামতের কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হবে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এ কারণে এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিয়া মেম্বার বলেন, রাস্তার কাজে মিটি ইট ব্যবহার করা করছি।

ইটভাটা মালিকদের মতে, সাধারণ মিটি ইটকে ২ নম্বর ইট হিসেবে গণ্য করা হয়।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীর নির্দেশে ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাজটি সাময়িকভাবে বন্ধ করে দেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত