উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
আব্দুল্লাহ আল মোমিন : পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেবুবাগান থেকে বাঁধ পর্যন্ত সড়ক মেরামত কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ইউপি সদস্য পাভেল হাসান জিয়ার বিরুদ্ধে। কাজের অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কটি সংস্কারের জন্য সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কাজের উদ্যোগ নেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু রাস্তা মেরামতের কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হবে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এ কারণে এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিয়া মেম্বার বলেন, রাস্তার কাজে মিটি ইট ব্যবহার করা করছি।ইটভাটা মালিকদের মতে, সাধারণ মিটি ইটকে ২ নম্বর ইট হিসেবে গণ্য করা হয়।এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীর নির্দেশে ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাজটি সাময়িকভাবে বন্ধ করে দেন।