ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে অভিযান: ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ছবি: প্রতিনিধি

 নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবির খ-জোনের ইনচার্জ  সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালায়।

অভিযানে মিজমিজি কান্দাপাড়ায় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি কক্ষের খাটের নিচ থেকে ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ জসীম উদ্দিন (৩৪), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-ফাতেমা বেগম, সাং-বোলাভো, শহীদ নগর স্কুল সংলগ্ন, ৪ নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং লিটন (৪৫), পিতা-মৃত কদম আলী আখন, মাতা-কমলা বেগম, সাং-পুজেশ্বর, থানা-বেদেরগঞ্জ, জেলা-শরীয়তপুরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে অভিযান: ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবির খ-জোনের ইনচার্জ  সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালায়।

অভিযানে মিজমিজি কান্দাপাড়ায় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি কক্ষের খাটের নিচ থেকে ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ জসীম উদ্দিন (৩৪), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-ফাতেমা বেগম, সাং-বোলাভো, শহীদ নগর স্কুল সংলগ্ন, ৪ নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং লিটন (৪৫), পিতা-মৃত কদম আলী আখন, মাতা-কমলা বেগম, সাং-পুজেশ্বর, থানা-বেদেরগঞ্জ, জেলা-শরীয়তপুরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত