উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালায়।অভিযানে মিজমিজি কান্দাপাড়ায় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি কক্ষের খাটের নিচ থেকে ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ জসীম উদ্দিন (৩৪), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-ফাতেমা বেগম, সাং-বোলাভো, শহীদ নগর স্কুল সংলগ্ন, ৪ নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং লিটন (৪৫), পিতা-মৃত কদম আলী আখন, মাতা-কমলা বেগম, সাং-পুজেশ্বর, থানা-বেদেরগঞ্জ, জেলা-শরীয়তপুরকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।