ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

‎কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (২০ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

‎‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদক নির্মূল এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী বলদাখাল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বৈশাখী আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে অভিযান চালায়।

‎‎অভিযানে ২০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর টাকই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।

‎‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎‎র‍্যাব-১১ আরও জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‎কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

‎কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (২০ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

‎‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদক নির্মূল এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী বলদাখাল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বৈশাখী আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে অভিযান চালায়।

‎‎অভিযানে ২০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর টাকই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।

‎‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎‎র‍্যাব-১১ আরও জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত