নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল থানাধীন পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১। মোঃ সিরাজুল ইসলাম (৫৫), পিতা-মৃত ইউনুস মুন্সী, মাতা-মৃত মজিদা বেগম, সাং- লক্ষীপুর পশ্চিমপাড়া ইউনুস মুন্সীর বাড়ী, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, বর্তমান সাং-পশ্চিম ধর্মগঞ্জ চটলার মাঠ (মল্লিক বাড়ী), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ হাসেম (৬০), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-নেছারুন নেছা, সাং-মধ্য ধর্মগঞ্জ (ভিতরে পাকাপুল), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে আটক করা হয়।
পরে তাদের দখলে থাকা একটি লাল কাপড়ের টুকরার ভেতরে ছোট সাদা পলিথিনে মোড়ানো ১ (এক) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন