উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল থানাধীন পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১। মোঃ সিরাজুল ইসলাম (৫৫), পিতা-মৃত ইউনুস মুন্সী, মাতা-মৃত মজিদা বেগম, সাং- লক্ষীপুর পশ্চিমপাড়া ইউনুস মুন্সীর বাড়ী, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, বর্তমান সাং-পশ্চিম ধর্মগঞ্জ চটলার মাঠ (মল্লিক বাড়ী), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ হাসেম (৬০), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-নেছারুন নেছা, সাং-মধ্য ধর্মগঞ্জ (ভিতরে পাকাপুল), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে আটক করা হয়।পরে তাদের দখলে থাকা একটি লাল কাপড়ের টুকরার ভেতরে ছোট সাদা পলিথিনে মোড়ানো ১ (এক) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।