ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. হাফিজ শেখ (২২) নামে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাফিজ শেখের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. হাফিজ শেখ (২২) নামে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাফিজ শেখের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত