উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে অভিযান চালানো হয়।অভিযানকালে মো. হাফিজ শেখ (২২) নামে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাফিজ শেখের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।