ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ইস্কাব, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার ৫টি আভিযানিক দল ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ আকাশ (২০), পিতা: মোঃ নুর ইসলাম, মাতা: খালেদা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- নাগেরবাগ, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

২. মোঃ ফরহাদ হোসেন (৩১), পিতা: মৃত সিকিম আলী, মাতা: মোছাঃ জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- চনপাড়া, ০৯ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৩. মোঃ রনি (১৯), পিতা: মোঃ খলিল, মাতা: মোছাঃ ময়না আক্তার, স্থায়ী ঠিকানা: সাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, ৯/১ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৪. দিল মোহাম্মদ দিলু (৪৮), পিতা: মৃত হানিফ মিয়া, মাতা: মোছাঃ ছাহেরা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- দক্ষিণপাড়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৫. শ্রী বাবু লাল বাসক (৩২), পিতা: কৃষ্ণ, মাতা: শ্রীমতি রানী, স্থায়ী ঠিকানা: গ্রাম- গোলাকান্দাইল (পূর্বপাড়া কাঠপট্টি), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ইস্কাব, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার ৫টি আভিযানিক দল ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ আকাশ (২০), পিতা: মোঃ নুর ইসলাম, মাতা: খালেদা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- নাগেরবাগ, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

২. মোঃ ফরহাদ হোসেন (৩১), পিতা: মৃত সিকিম আলী, মাতা: মোছাঃ জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- চনপাড়া, ০৯ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৩. মোঃ রনি (১৯), পিতা: মোঃ খলিল, মাতা: মোছাঃ ময়না আক্তার, স্থায়ী ঠিকানা: সাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, ৯/১ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৪. দিল মোহাম্মদ দিলু (৪৮), পিতা: মৃত হানিফ মিয়া, মাতা: মোছাঃ ছাহেরা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- দক্ষিণপাড়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৫. শ্রী বাবু লাল বাসক (৩২), পিতা: কৃষ্ণ, মাতা: শ্রীমতি রানী, স্থায়ী ঠিকানা: গ্রাম- গোলাকান্দাইল (পূর্বপাড়া কাঠপট্টি), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত