উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ইস্কাব, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার ৫টি আভিযানিক দল ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ আকাশ (২০), পিতা: মোঃ নুর ইসলাম, মাতা: খালেদা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- নাগেরবাগ, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।২. মোঃ ফরহাদ হোসেন (৩১), পিতা: মৃত সিকিম আলী, মাতা: মোছাঃ জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- চনপাড়া, ০৯ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।৩. মোঃ রনি (১৯), পিতা: মোঃ খলিল, মাতা: মোছাঃ ময়না আক্তার, স্থায়ী ঠিকানা: সাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, ৯/১ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।৪. দিল মোহাম্মদ দিলু (৪৮), পিতা: মৃত হানিফ মিয়া, মাতা: মোছাঃ ছাহেরা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- দক্ষিণপাড়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি- কায়েতপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।৫. শ্রী বাবু লাল বাসক (৩২), পিতা: কৃষ্ণ, মাতা: শ্রীমতি রানী, স্থায়ী ঠিকানা: গ্রাম- গোলাকান্দাইল (পূর্বপাড়া কাঠপট্টি), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।