ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ১,৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে গত ৫ জুন রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বাধীন ডিবির একটি দল দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১,৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে গত ৫ জুন রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বাধীন ডিবির একটি দল দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত