উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে গত ৫ জুন রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বাধীন ডিবির একটি দল দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।