ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

তেতলাবে অভিযান: ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রৌশন আলীর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল গত ২৩ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ নয়ন মিয়া (২৬), পিতা: মোঃ গোলজার হোসেন ভূইয়া

২. মোঃ রাজ রায়হান রাব্বি (২৪), পিতা: মোঃ সাইদুল ইসলাম

৩. মোঃ সুলতান (৩০), পিতা: মোঃ মোস্তফা খাঁ

তাদের সকলের ঠিকানা: তেতলাব, তারাব পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তেতলাবে অভিযান: ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রৌশন আলীর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল গত ২৩ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ নয়ন মিয়া (২৬), পিতা: মোঃ গোলজার হোসেন ভূইয়া

২. মোঃ রাজ রায়হান রাব্বি (২৪), পিতা: মোঃ সাইদুল ইসলাম

৩. মোঃ সুলতান (৩০), পিতা: মোঃ মোস্তফা খাঁ

তাদের সকলের ঠিকানা: তেতলাব, তারাব পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত