উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রৌশন আলীর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল গত ২৩ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ নয়ন মিয়া (২৬), পিতা: মোঃ গোলজার হোসেন ভূইয়া২. মোঃ রাজ রায়হান রাব্বি (২৪), পিতা: মোঃ সাইদুল ইসলাম৩. মোঃ সুলতান (৩০), পিতা: মোঃ মোস্তফা খাঁতাদের সকলের ঠিকানা: তেতলাব, তারাব পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।