ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

র‍্যাব-১১’র বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন সিটি পার্ক (র‍্যসেল পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২২ মে ২০২৬ তারিখ রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—১. জাহিদ হাসান (২৬), পিতা টিটু মিয়া, মাতা ইয়াসমিন বেগম, স্থায়ী ঠিকানা: ওয়াপদাগেট, চান্দপুর, নারায়ণগঞ্জ

২. মোঃ মাশরাফি (১৯), পিতা মোঃ মজিদুল ইসলাম, মাতা মোছা রুবিনা বেগম, স্থায়ী ঠিকানা: বেতাগী, বরগুনা

৩. মোঃ আব্দুর রহমান (২৩), পিতা দিল মোহাম্মদ, মাতা শেফালী বেগম, স্থায়ী ঠিকানা: বন্দর, নারায়ণগঞ্জ

৪. মোঃ আমানউল্লাহ (১৯), পিতা মোঃ জালাল মিয়া, মাতা মোছা রুমা বেগম, স্থায়ী ঠিকানা: ইটনা, কিশোরগঞ্জ

৫. মোঃ সিয়াম (১৯), পিতা মোঃ বিপুল মিয়া, মাতা মোছা জেসমিন, স্থায়ী ঠিকানা: শ্যামগঞ্জ, কিশোরগঞ্জ

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে র‍্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব-১১’র বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন সিটি পার্ক (র‍্যসেল পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২২ মে ২০২৬ তারিখ রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—১. জাহিদ হাসান (২৬), পিতা টিটু মিয়া, মাতা ইয়াসমিন বেগম, স্থায়ী ঠিকানা: ওয়াপদাগেট, চান্দপুর, নারায়ণগঞ্জ

২. মোঃ মাশরাফি (১৯), পিতা মোঃ মজিদুল ইসলাম, মাতা মোছা রুবিনা বেগম, স্থায়ী ঠিকানা: বেতাগী, বরগুনা

৩. মোঃ আব্দুর রহমান (২৩), পিতা দিল মোহাম্মদ, মাতা শেফালী বেগম, স্থায়ী ঠিকানা: বন্দর, নারায়ণগঞ্জ

৪. মোঃ আমানউল্লাহ (১৯), পিতা মোঃ জালাল মিয়া, মাতা মোছা রুমা বেগম, স্থায়ী ঠিকানা: ইটনা, কিশোরগঞ্জ

৫. মোঃ সিয়াম (১৯), পিতা মোঃ বিপুল মিয়া, মাতা মোছা জেসমিন, স্থায়ী ঠিকানা: শ্যামগঞ্জ, কিশোরগঞ্জ

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে র‍্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত