উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন সিটি পার্ক (র্যসেল পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২২ মে ২০২৬ তারিখ রাতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—১. জাহিদ হাসান (২৬), পিতা টিটু মিয়া, মাতা ইয়াসমিন বেগম, স্থায়ী ঠিকানা: ওয়াপদাগেট, চান্দপুর, নারায়ণগঞ্জ২. মোঃ মাশরাফি (১৯), পিতা মোঃ মজিদুল ইসলাম, মাতা মোছা রুবিনা বেগম, স্থায়ী ঠিকানা: বেতাগী, বরগুনা৩. মোঃ আব্দুর রহমান (২৩), পিতা দিল মোহাম্মদ, মাতা শেফালী বেগম, স্থায়ী ঠিকানা: বন্দর, নারায়ণগঞ্জ৪. মোঃ আমানউল্লাহ (১৯), পিতা মোঃ জালাল মিয়া, মাতা মোছা রুমা বেগম, স্থায়ী ঠিকানা: ইটনা, কিশোরগঞ্জ৫. মোঃ সিয়াম (১৯), পিতা মোঃ বিপুল মিয়া, মাতা মোছা জেসমিন, স্থায়ী ঠিকানা: শ্যামগঞ্জ, কিশোরগঞ্জর্যাব আরও জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে র্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।