ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উত্তর আজিবপুর এলাকার একটি পার্টি অফিসের সামনে ও হাউজিং আবাসিক প্রকল্পের ৯ নম্বর গলির মাথায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পারভেজ (৩০) ও সোহেল (৩০)। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উত্তর আজিবপুর এলাকার একটি পার্টি অফিসের সামনে ও হাউজিং আবাসিক প্রকল্পের ৯ নম্বর গলির মাথায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পারভেজ (৩০) ও সোহেল (৩০)। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত