উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উত্তর আজিবপুর এলাকার একটি পার্টি অফিসের সামনে ও হাউজিং আবাসিক প্রকল্পের ৯ নম্বর গলির মাথায় পৃথক অভিযান চালানো হয়।অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পারভেজ (৩০) ও সোহেল (৩০)। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।