ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ সদরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সদর উপজেলার মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সদর মডেল থানাধীন ২৯ নম্বর মিশনপাড়াস্থ মরহুম হাজী আব্দুল জলিল সাহেবের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মো. শুক্কর (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেওরিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার ১১ নম্বর মিশনপাড়া এলাকায় বসবাস করছেন।

পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সদর উপজেলার মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সদর মডেল থানাধীন ২৯ নম্বর মিশনপাড়াস্থ মরহুম হাজী আব্দুল জলিল সাহেবের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মো. শুক্কর (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেওরিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার ১১ নম্বর মিশনপাড়া এলাকায় বসবাস করছেন।

পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত