উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সদর উপজেলার মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সদর মডেল থানাধীন ২৯ নম্বর মিশনপাড়াস্থ মরহুম হাজী আব্দুল জলিল সাহেবের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মো. শুক্কর (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেওরিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার ১১ নম্বর মিশনপাড়া এলাকায় বসবাস করছেন।পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।