ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজাসহ আটক মাদক কারবারি

নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ পুলিশ এর চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানা পুলিশ ০৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পরিচালিত হয়। এসময় পুলিশ ০৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ সজিব হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির পরিচয় হলো— মোঃ সজিব হোসেন (২৭), পিতা- নাছির মোল্লা, মাতা- নাছিমা বেগম, সাং- কবিরকাঠি, ইউপি- কালিশরী, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ পুলিশ এর চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানা পুলিশ ০৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পরিচালিত হয়। এসময় পুলিশ ০৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ সজিব হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির পরিচয় হলো— মোঃ সজিব হোসেন (২৭), পিতা- নাছির মোল্লা, মাতা- নাছিমা বেগম, সাং- কবিরকাঠি, ইউপি- কালিশরী, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত