উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ পুলিশ এর চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানা পুলিশ ০৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।অভিযানটি বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পরিচালিত হয়। এসময় পুলিশ ০৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ সজিব হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির পরিচয় হলো— মোঃ সজিব হোসেন (২৭), পিতা- নাছির মোল্লা, মাতা- নাছিমা বেগম, সাং- কবিরকাঠি, ইউপি- কালিশরী, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।