ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

উখিয়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর সফল অভিযানে চাঞ্চল্যকর সরকারি কর্মচারী হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার (০৬ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকায় ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা আসামি মোঃ আলী আকবর (৩২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আকবর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-জি/৫ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল মোহাম্মদ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারী হত্যা মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর সফল অভিযানে চাঞ্চল্যকর সরকারি কর্মচারী হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার (০৬ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকায় ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা আসামি মোঃ আলী আকবর (৩২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আকবর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-জি/৫ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল মোহাম্মদ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারী হত্যা মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত