উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর সফল অভিযানে চাঞ্চল্যকর সরকারি কর্মচারী হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার (০৬ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকায় ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা আসামি মোঃ আলী আকবর (৩২) কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আলী আকবর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-জি/৫ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল মোহাম্মদ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারী হত্যা মামলা রয়েছে।র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।