ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চট্টগ্রাম ও ঢাকায় পাচারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি

চট্টগ্রামে ডিএনসির অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিজিসি ট্রাস্ট হাসপাতালের প্রধান ফটকের বিপরীত পাশে রাফি মার্কেট সংলগ্ন বাশিরাম ঘোষের চা দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বাদশা মিয়া (৪৩)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কৌশলে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডিএনসির অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিজিসি ট্রাস্ট হাসপাতালের প্রধান ফটকের বিপরীত পাশে রাফি মার্কেট সংলগ্ন বাশিরাম ঘোষের চা দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বাদশা মিয়া (৪৩)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কৌশলে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত