উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।মঙ্গলবার (০৫ মে) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিজিসি ট্রাস্ট হাসপাতালের প্রধান ফটকের বিপরীত পাশে রাফি মার্কেট সংলগ্ন বাশিরাম ঘোষের চা দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি বাদশা মিয়া (৪৩)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কৌশলে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।