ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচএম সালাউদ্দিনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রৌশন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

অভিযানে গোবিন্দপুর ২০ নম্বর সেক্টর এলাকায় নিজ বসতবাড়ির সামনে থেকে মো. শাহিন আলম ওরফে সোনাই (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাহিন আলমের পিতার নাম মৃত শহিদুল্লাহ কবিরাজ এবং মাতার নাম মোসা. আনোয়ারা বেগম। তিনি রূপগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচএম সালাউদ্দিনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রৌশন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

অভিযানে গোবিন্দপুর ২০ নম্বর সেক্টর এলাকায় নিজ বসতবাড়ির সামনে থেকে মো. শাহিন আলম ওরফে সোনাই (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাহিন আলমের পিতার নাম মৃত শহিদুল্লাহ কবিরাজ এবং মাতার নাম মোসা. আনোয়ারা বেগম। তিনি রূপগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত