ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাংবাদিক হেনস্তা, সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানবন্ধন ও কর্ম বিরতি

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যম কর্মীদের উপর সাভার সাব রেজিস্ট্রার  ও তার দলবলের পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ দুপুরে সাভার মডেল থানার সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। 

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাসানি, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আদনান হোসেন, শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবনসহ অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সাভারের সাবরেজিস্টার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিক নেতারা। 

সবশেষে সাভার মডেল থানার সামনে কলম বিরতি পালন করেন সাংবাদিকবৃন্দ।

উক্ত কর্মসূচীতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হেনস্তা, সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানবন্ধন ও কর্ম বিরতি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যম কর্মীদের উপর সাভার সাব রেজিস্ট্রার  ও তার দলবলের পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ দুপুরে সাভার মডেল থানার সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। 

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাসানি, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আদনান হোসেন, শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবনসহ অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সাভারের সাবরেজিস্টার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিক নেতারা। 

সবশেষে সাভার মডেল থানার সামনে কলম বিরতি পালন করেন সাংবাদিকবৃন্দ।

উক্ত কর্মসূচীতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত