উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যম কর্মীদের উপর সাভার সাব রেজিস্ট্রার ও তার দলবলের পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ দুপুরে সাভার মডেল থানার সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাসানি, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আদনান হোসেন, শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবনসহ অনেকে।কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সাভারের সাবরেজিস্টার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিক নেতারা। সবশেষে সাভার মডেল থানার সামনে কলম বিরতি পালন করেন সাংবাদিকবৃন্দ।উক্ত কর্মসূচীতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।