ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বেরন মোল্লা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আহসান হাবীব ওরফে হাসান (৩১)। তিনি আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া (তেঁতুলতলা মোল্লা বাজার) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাই ফকির সঙ্গীয় ফোর্সসহ গত ১৯ এপ্রিল রাত ১১টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তকে আটক করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বেরন মোল্লা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আহসান হাবীব ওরফে হাসান (৩১)। তিনি আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া (তেঁতুলতলা মোল্লা বাজার) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাই ফকির সঙ্গীয় ফোর্সসহ গত ১৯ এপ্রিল রাত ১১টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তকে আটক করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত