উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বেরন মোল্লা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আহসান হাবীব ওরফে হাসান (৩১)। তিনি আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া (তেঁতুলতলা মোল্লা বাজার) এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাই ফকির সঙ্গীয় ফোর্সসহ গত ১৯ এপ্রিল রাত ১১টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তকে আটক করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।