ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ-এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ বিকাল ২টা ৪০ মিনিটে সোনারগাঁও থানাধীন নাওড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নাওড়াভিটা সাকিনস্থ জনৈক বাসার মিয়া-এর বাড়ির ভাড়াটিয়া সোনিয়া আক্তার (২৮)-এর আধা পাকা বাড়ি থেকে ১। মোঃ সেলিম মিয়া (২৫), ২। সোনিয়া আক্তার (২৮), উভয় পিতা- আমির হোসেন, সাং- নাওড়াভিটা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ-এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ বিকাল ২টা ৪০ মিনিটে সোনারগাঁও থানাধীন নাওড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নাওড়াভিটা সাকিনস্থ জনৈক বাসার মিয়া-এর বাড়ির ভাড়াটিয়া সোনিয়া আক্তার (২৮)-এর আধা পাকা বাড়ি থেকে ১। মোঃ সেলিম মিয়া (২৫), ২। সোনিয়া আক্তার (২৮), উভয় পিতা- আমির হোসেন, সাং- নাওড়াভিটা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত